14555

ব্রাহ্মণপাড়ায় আবু তাহের চেয়ারম্যান’র স্মরণ সভা

ব্রাহ্মণপাড়া প্রতিনিধি: কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য ও ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মরহুম আলহাজ্ব মুহাম্মদ আবু তাহেরের স্মরণে মঙ্গলবার বিকেলে কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলা ভগমান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মল্লিকা গ্রুপের চেয়ারম্যান মরহুমের ছোট ভাই সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান পদ প্রার্থী আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের।

ads

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আবু তৈয়ব অপি৷

ads

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ব্রাহ্মনপাড়া সদর ইউপি চেয়ারম্যান হাজী জসিম উদ্দিন৷

এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক সৈয়দ আব্দুল কাফি, কুমিল্লা জেলা মৎস্যজীবী লীগের সভাপতি মোঃ শাহআলম, কুমিল্লা জেলা সেচ্ছাসেবক লীগের সদস্য মনির হোসেন চৈীধুরী, সাহেবাবাদ ডিগ্রী কলেজের সাবেক ভিপি মনির হোসেন, ব্রাহ্মণপাড়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ নজরুল, উপজেলা কৃষকলীগের সহ সভাপ্রতি কামাল হোসেন, উপজেলা যুবলীগের আহবায়ক সুলতান আহমেদ, কুমিল্লা (দঃ) জেলা ছাত্রলীগের সহ-সভাপতি নাজমুল হাছান শরীফ, কুমিল্লা (দঃ) ছাত্রলীগের সহ সম্পাদক মেহেদি হাছান শরীফ, মল্লিকা গ্রুপের পরিচালক আবু সোয়াইব বাপ্পীসহ অন্যান্যরা।

ad

পাঠকের মতামত