বার্ড পরিচালনা বোর্ডের নতুন সদস্য এমপি বাহার
মাইনুল হক: বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী (বার্ড) এর পরিচালনা বোর্ডের সদস্য হিসেবে মনোনীত হয়েছেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দীন বাহার।
পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের উপসচিব মো: কেরামত আলী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া যায়।
ads
প্রজ্ঞাপন সূত্রে জানা যায়, বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) প্রণীত ২০১৭ সালের ০৪ নং আইন ৭(১) এর (৩) ধারার প্রদত্ত ক্ষমতাবলে বার্ড, কুমিল্লার পরিচালনা বোর্ডের সদস্য হিসেবে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দীন বাহারকে তিন বছরের জন্য নির্দেশক্রমে মনোনয়ন প্রদান করা হয়।
ads










