14418

কুমিল্লার তিতাসে তোফাজ্জল হোসেন ভূইয়া সমর্থকগোষ্ঠীর মতবিনিময়

তিতাস প্রতিনিধি: কুমিল্লার তিতাসে তোফাজ্জল হোসেন ভূইয়ার সমর্থকগোষ্ঠীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১ নভেম্বর) সকাল ১১ ঘটিকায় মজিদপুর ইউনিয়ন আ’লীগ নেতৃবৃন্দের উদ্যোগে মৌটুপীতে সভাটি অনুষ্ঠিত হয়।
কুস্তিগির মোঃ রাসেল ভূইয়ার বাসায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন প্রবীণ আ’লীগ নেতা তিতাস উপজেলা শ্রমিকলীগের সাবেক সভাপতি  জালাল খান।
এ সময় অন্যান্যদের মধ্যে কথা বলেন, আ’লীগ নেতা কুস্তিগির রাসেল, মৌটুপী হাফিজিয়া মাদ্রাসার কোষাধ্যক্ষ শামীম খান, যুবলীগ নেতা আরিফুল ইসলাম ভূইয়া, রাশেদুল ইসলাম রাসেল, জগতপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রিপন মাহমুদ, যুবলীগ নেতা আবু ছাদেক, মৌটুপী হাফিজিয়া মাদ্রাসার  ম্যানেজিং কমিটির সদস্য দেলোয়ার হোসেন, মোঃ রেজাউল করিম, জারু সরকার, আবুলাস খান, ইসলাম সরকার, আঃ করিম ও সুমন খান প্রমূখ।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, বর্তমানে তিতাসে রাজনীতি বলতে কিছুই নেই। আ’লীগকে টিকিয়ে রাখার জন্য একটা ভালো লোক দরকার। মাদকমুক্ত,  দুর্নীতিমুক্ত ও সস্ত্রাসমুক্ত  রাখতে পারবে এমন একজন নেতা তিতাসে বড্ড বেশি প্রয়োজন। সব দিক দিয়ে একজন পারফেক্ট বিচক্ষণ নেতা হলেন তিতাস উপজেলা আ’লীগের সাবেক আহ্বায়ক তোফাজ্জল হোসেন ভূইয়া। তিনি তিতাস উপজেলা আ’লীগের একজন স্বচ্ছ ও পরিচ্ছন্ন রাজনীতিবিদ।

ad

পাঠকের মতামত