তিতাসে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস উদযাপিত
তিতাস প্রতিনিধি: ‘মুজিব বর্ষের আহ্বান যুব কর্মসংস্থান ‘এই শ্লোগানকে সামনে রেখে কুমিল্লার তিতাসে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস-২০২০ উদযাপিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে গতকাল রবিবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে দিবসটি উদযাপন উপলক্ষে আলোচনা সভা,সনদ ও যুব ঋণের চেক বিতরণ করা হয়। সভায় বক্তারা প্রশিক্ষণ, ঋণের পরিমাণ ও পরিধি বৃদ্ধির বিষয়ে গুরুত্বরোপ করেছেন।

উপজেলা নির্বাহী অফিসার মোছাম্মৎ রাশেদা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি কুমিল্লা-২(হোমনা-তিতাস) আসনের মাননীয় সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী (সিআইপি)অনুষ্ঠানটি ভিডিও কনফারেন্স এর মাধ্যমে উদ্বোধন করেছেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শওকত আলী।

বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন অফিসার নুরুল আমিন ভূঁইয়া, উপজেলা শিক্ষা অফিসার শরীফ রফিকুল ইসলাম, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক ও বলরামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নুর নবী, উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা মোঃ ইউনুছ মিয়া।আয়োজিত অনুষ্ঠানে পবিত্র কোরআন তিলাওয়াত করেন উলুকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামাল হোসেন ভূঁইয়া।সভায় উপজেলার বিভিন্ন কর্মকর্তা ও প্রশিক্ষণ প্রাপ্তরা এসময় উপস্থিত ছিলেন।আয়োজিত আলোচনা সভাটি পরিচালনা করেন গাজীপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মাহবুবুল হক সরকার।সভা শেষে প্রশিক্ষণপ্রাপ্ত যুবকদের মাঝে সনদপত্র ও যুব ঋণের চেক বিতরণ করা হয়।










