কুমিল্লা জেলা যুবদল নেতা নুরুল করিমের দাফন সম্পন্ন
সদর প্রতিনিধি: কুমিল্লা আদর্শ সদর উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক ও যুবদল নেতা নূরুল করিম এর দাফন সম্পন্ন হয়েছে৷
রবিবার (১ নভেম্বর) সকাল ১০টায় মরহুমের জানাজার নামাজ তার নিজ গ্রাম বানাসুয়াতে অনুষ্ঠিত হয়। পরে মরহুমের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়৷
জানাজার নামাজে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও মহানগর বিএনপি নেতা মোস্তাক মিয়া, দঃ জেলা ছাত্রদল ও যুবদলের সাবেক সভাপতি ও মহানগর বিএনপি নেতা আমিরুজ্জামান আমির, সদর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ও জেলা বিএনপি নেতা রেজাউল কাইয়ুম, জেলা বিএনপি নেতা সফিউল আলম রায়হান, মহানগর কৃষক দল নেতা হাজী মামুন, মহানগর সেচ্ছাসেবক দলের সভাপতি নিজাম উদ্দিন কায়সার, মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান বিপ্লব, জেলা তাঁতীদলের আহবায়ক জি এস কামাল, সদস্য সচিব মাহমুদুল হক পিটার, মহানগর ছাত্রদল সভাপতি রিয়াজ উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি ফখরুল ইসলাম মিঠু, জেলা ছাত্রদল সাধারন সম্পাদক তোফায়েল আহাম্মেদ, মহানগর ছাত্রদল সহ-সভাপতি সাজ্জাত হোসেন, যুগ্ন-সম্পাদক আবুল কালাম, জনি পাটোয়ারী, ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের যুগ্ন-সম্পাদক জোবায়ের আলম জিলানী, একরামুল হক রাসেলসহ বিএনপি, যুবদল, সেচ্ছাসেবক দল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, নূরুল করিম কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে শনিবার (৩১ অক্টোবর) বেলা ১২:৪৫ মিনিটের সময় শেষ নিঃশেষ ত্যাগ করেন।









