14306

সাবেক সাংসদ আবুল কালাম মজুমদারের মৃত্যুবার্ষিকী পালিত

লালমাই প্রতিনিধি: কুমিল্লার লালমাই উপজেলার বাগমারায় আজ শনিবার সাবেক সংসদ সদস্য কুমিল্লা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক অধ্যক্ষ আবুল কালাম মজুমদার এর ২৬ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেক বিকম এর সভাপতিত্বে অনুষ্ঠানে মরহুমের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হামিদ বিএ, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেন, লালমাই উপজেলা আওয়ামী লীগের সহ – সভাপতি রফিকুল ইসলাম,সদর দক্ষিণ উপজেলা চেয়ারম্যান গোলাম সরওয়ার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুর রহিম প্রমুখ।

ads

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ নজরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান মজুমদার, জেলা যুবলীগ নেতা কামরুল ইসলাম শাহীন, উপজেলা যুবলীগের আহবায়ক আবদুল মোতালেব, আওয়ামী লীগ নেতা এমদাদুল হক মজুমদার,স্বেচ্ছাসেবক লীগ নেতা আক্তার পারভেজ, যুবলীগ নেতা সজ্ঞয় শর্মা, যুবলীগ নেতা কাজী কামরুল হাসান ভুট্টো, কাউসার মোর্শেদ।

ads

অবহেলিত জনপদে শিক্ষার আলো ছড়াতে গড়ে তুলেছিলেন অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান। ৩১ অক্টোবর এই মহান মানুষটির মৃত্যু বার্ষিকী। ১৯৯৪ সালের ৩১ অক্টোবর তিনি এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যান পরপারে।
বর্নাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী এই মানুষটি ১৯৪৫ সালের ২৫ আগস্ট জন্ম গ্রহণ করেন কুমিল্লার লালমাই উপজেলার মেহেরকুল দৌলতপুর গ্রামে।

ad

পাঠকের মতামত