চৌদ্দগ্রামে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) পালিত
সফিউল আলম: যথাযোগ্য মর্যাদায় কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শুভপুর ইউনিয়নে গাছবাড়িয়া গাউছিয়া তৈয়্যেবিয়া সিনিয়র আলিম মাদ্রাসার উদ্যোগে জশনে জুলুছে ঈদ এ মিলাদুন্নবী (সা:) পালিত হয়েছে৷ শুক্রবার সকাল ৮ ঘটিকার সময় মাদ্রাসা প্রাঙ্গন থেকে বিশাল র্যালীটি বের হয়ে ধনিজকরা বাজার, নালঘর বাজার, মিয়া বাজার, ঢাকা চট্রগ্রাম মহাসড়ক চৌদ্দগ্রাম বাজার, মুন্সীরহাট, কাদৈর বাজার হয়ে মাদ্রাসা মাঠে গিয়ে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়।
এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, চৌদ্দগ্রাম উপজেলা যুবলীগের আহবায়ক ও শ্রীপুর ইউপি চেয়ারম্যান মোঃ শাহজালাল মজুঃ।
মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও চৌদ্দগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক এএসএম শাহিন মজুঃ এর সভাপতিত্বে ও শুভপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য দেলোয়ার হোসেনের সঞ্চলানায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, শুভপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলমগীর কবির মজুঃ। ঘোলপাশা ইউপি চেয়ারম্যান কাজী জাফর আহমেদ, চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মোঃ ইকবাল হোসেন মজুঃ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন৷










