মাদক ও সন্ত্রাস মুক্ত করার লক্ষে কাজ করে যাচ্ছি: শাহ জালাল মজুমদার
সফিউল আলম: কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ৪নং শ্রীপুর ইউনিয়নের চৌমুহনী বাজারে মাদক, জুয়া, অবৈধ স্থাপনা প্রতিরোধ এবং বাজার কমিটি পুনঃগঠন করার লক্ষে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শ্রীপুর ইউনিয়ন মাদক, জুয়া, ও সন্ত্রাস মুক্ত করার লক্ষে সকল অন্যায়কে প্রতিরোধ করে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণ করতে হবে। পূরণ করতে হবে তাই যারা মাদককে শেল্টার দিচ্ছেন তারা যেনো অতি শীগ্রই ভালো হয়ে যায় তা না হলে আমি কুটোর ব্যাবস্থা নিবো, ১৮ কোটি বাঙালির প্রিয় স্বপ্ন। এভাবে চৌদ্দগ্রামের প্রতিটি পাড়ায় মহল্লায় মাদক ও জুয়া বিরোধী কমিটি গঠন করা হোক
বুধবার সন্ধ্যায় শ্রীপুর ইউনিয়ন চৌমুহনী বাজার এক মত বিনিময় সভা প্রধান অতিথি বক্তব্য কালে এইসব কথা বলেন চৌদ্দগ্রাম উপজেলা যুবলীগের আহ্বায়ক ৪নং শ্রীপুর ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান শাহ জালাল মজুমদার৷
এ সময় উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মোঃ নূরুল আলম, শ্রীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলী হায়দার মেম্বার, শ্রীপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ টিপু, কৃষক লীগের সাধারণ সম্পাদক ফয়েজ আহম্মেদ, শ্রমিক লীগের সভাপতি তাজুল ইসলাম, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শামিম আশ্রাফ মজুমদার, ইউপি সদস্য আব্দুল করিম, সহ বাজারের সকল ব্যাবসায়ী বৃন্দ ও বাংলাদেশ আওয়ামী ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।










