14258

যথাযোগ্য মর্যাদায় চান্দিনার নবাবপুরে জশনে জুলুসের শোভাযাত্রা

চান্দিনা প্রতিনিধি: কুমিল্লার চান্দিনায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে জশনে জুলুস ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ শোভাযাত্রা বের করে আহলে সুন্নাতওয়াল জামায়াত দোল্লাই নোয়াবপুর চান্দিনা শাখার নেতৃবৃন্দ।

২৮ অক্টোবর বুধবার সকালে দোল্লাই নবাবপুর হাই স্কুল মাঠে হাজারো সুন্নি জনতার অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয় জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী।

ads

চান্দিনা উপজেলা দোল্লাই নবাবপুর শাখার সভাপতি ও প্রধান পৃষ্টপোষক পীরজাদা মাওলানা ওমর ফারুকের সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন -রাজাপুর দরবার শরিফের পীর সাহেব আলহাজ্ব আল্লামা শাহ মোহাম্মদ নাদিমুর রশিদ আল কাদেরী,দোল্লাই নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহাবউদ্দিন মাস্টার,বরকরই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম মজুমদার শিপন,পানিপড়া মাদ্রাসার অধ্যক্ষ কাজী মফিজুল ইসলাম,উদ্বোধক পীরজাদা কাজী ফখরুল ইসলাম।

সাবেক ছাত্রলীগ সভাপতি নজরুল ইসলাম সুমন।
সভায় প্রধান পৃষ্টপোষক পীরজাদা ওমর ফারুক ধন্যবাদ জানিয়ে আনন্দ শোভাযাত্রার সফলতা কামনায় সকলের উদ্দ্যেশে বলেন -ধরাধমে প্রিয় নবীজির আগমনে আমাদের জন্য সবচেয়ে বড় নেয়ামত এবং খুশির দিন।নবীজির আদর্শ অনুসরনের মাধ্যমে ব্যাক্তিগত,সামাজিক,ও রাষ্ট্রিয় জীবনে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব।

ads

আলোচনা সভায় নাদিমুল রশিদ আল কাদরী বলেন ফ্রান্স সরকার নবীর বিরুদ্ধে ব্যঙ্গচিত্র প্রকাশের তীব্র নিন্দা জানিয়ে নাদিমুল রশিদ আল কাদরী বলেন- মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং নবী মুহাম্মদ সা.কে অবমাননা বিশ্বের দেড়শ কোটি মুসলমান মেনে নেবে না।

সেখানে জোহর নামাজ আদায় শেষে মুসলিম উম্মার শান্তি কামনায় দোয়া ও বিশেষ মোনাজাতের মাধ্যমে উক্ত কার্যক্রম শেষ হয়।

সভায় কাজী এ এস এম হাবীবুর রহমান সুফিয়ান এর সঞ্চালনায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন পীরজাদা বশির আহমেদ নঈম,দেলোয়ার হোসেন মুজাহিদী, পীরজাদা হুমায়ুন কবির,হাজী মোহাম্মদ গোলাম মোস্তফা, ইন্জিনিয়ার আবদুল আউয়াল, মাওলানা কামাল উদ্দিন আল কাদেরী, মাওলানা আবু ইউসুফ, মাওলানা শফিকুল ইসলাম ইউনুছি, জামাল জালালী, গাজী ফরিদ আহমেদ, আবদুস ছাত্তার হেলালী, ছাত্রসেনার সভাপতি জাবের হোসেন, জালাল মেম্বার, ফরহাদ মাস্টারসহ উল্ল্যেখযোগ্য সুন্নী ওলামায়ে কেরাম, রাজনৈতিক ও সংগঠনের নেতৃবৃন্দ।

আলোচনা শেষে মোনাজাতের মাধ্যমে উদ্বোধক পীরজাদা কাজী ফখরুল ইসলামের নেতৃত্বে হাইস্কুল মাঠ থেকে বিশাল আনন্দ শোভাযাত্রা বের হয়ে ৫ টি ইউনিয়নের গুরুত্বপূর্ণ মাধ্যমে উদ্বোধক পীরজাদা কাজী ফখরুল ইসলামের নেতৃত্বে হাইস্কুল মাঠ থেকে বিশাল আনন্দ শোভাযাত্রা বের হয়ে ৫ টি ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নবাবপুর জামে মসজিদ এসে শোভাযাত্রা শেষ হয়।

পরে জোহর নামাজ আদায় শেষে মুসলিম উম্মার শান্তি কামনায় দোয়া ও বিশেষ মোনাজাতের মাধ্যমে উক্ত কার্যক্রম শেষ হয়।

ad

পাঠকের মতামত