কুমিল্লার কালিরবাজারে শারদীয় দুর্গোৎসবে সেকান্দর আলী চেয়ারম্যানের বস্ত্র বিতরণ
নিজস্ব প্রতিবেদক: হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে কুমিল্লার আদর্শ সদর উপজেলার কালিরবাজার
ইউনিয়নে বস্ত্র বিতরণ করেছেন ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো.সেকান্দর আলী। রবিবার রাতে বিজয়া নবমীতে তিনি ইউনিয়নের বিভিন্ন পুজামন্ডপ পরিদর্শন করেন এবং পূজার উপহার হিসেবে পূজারীদের হাতে বস্ত্র তুলে দেন। এসময় দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জানা যায়,কালিরবাজার ইউনিয়নে এ বছর ৪ টি মন্ডপে শারদীয় দূর্গোৎসব চলছে। রবিবার রাতে সবকটি পূজামন্ডপ পরিদর্শন করেন ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো. সেকান্দর আলী। এসময় তিনি পূজারীদের সাথে কুশল বিনিময় করেন ও হাজী বাহার এমপির পক্ষ থেকে শুভেচ্ছা জানান।
মধ্যরাতে তিনি কমলাপুর সুত্রধর বাড়ি পূজামন্ডপে আয়োজিত ঝমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। পরে ইউনিয়নের হিন্দু সম্প্রদায়ের মাঝে পূজার উপহার হিসেবে মহিলাদের মাঝে শাড়ি কাপড় বিতরণ করেন। ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি ডা.পরিমল চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা হাজী আবদুল হালিম, মো.সেলিম ও কমলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটির সভাপতি এম এইচ মনির,সে”ছাসেবক লীগ নেতা ইব্রাহিম খলিল শিপন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাস্টার আশুতোষ দাশ ও মাষ্টার শিপন সূত্রধর।
এসময় বক্তারা বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে সব ধর্মের মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পারে। উৎসবমুখর পরিবেশে ধর্মীয় অনুষ্ঠান করতে পারে। কুমিল্লায় আজ সর্বত্র উৎসবমূখর পরিবেশে শারদীয় দূর্গাপূজা চলছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশ্বস্ত’ সহযোগী হাজী বাহার এমপি কুমিল্লায় সাম্প্রদায়িক সম্প্রতির এক অনন্য নজির স্থাপন করেছেন। এমপি বাহারের নেতৃত্বে সবাইকে ঐক্যবন্ধ থাকার আহবান জানান বক্তারা।










