14170

কুমিল্লায় পূজামন্ডপ পরিদর্শন করলেন আব্দুল্লাহ আল মাহমুদ সহিদ

মাইনুল হক: কুমিল্লা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও মহানগর যুবলীগের আহ্বায়ক আব্দুল আল মাহমুদ সহিদ আজ শুক্রবার সন্ধ্যায় শারদীয় দুর্গোৎসবের মহা সপ্তমীর দিনে কুমিল্লা নগরীর ৫নং ওয়ার্ডের ছাতিপট্টি এলাকার শ্রী শ্রী নৃ-সিংহ বিগ্রহ মন্দিরে পূজা মন্ডপ পরিদর্শন করে হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন৷

তিনি সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে বলেন, ধর্ম যার যার কিন্তু উৎসব সবার। বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার দেশ। বাংলাদেশে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলে আমরা এক এক হয়ে পথ চলি। প্রত্যেকের ধর্মকে আমরা সম্মান করি এবং আমরা চাই আমাদের দেশে শান্তি বজায় থাকুক।

ads

এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক অচিন্ত দাস টিটু, কুমিল্লা মহানগর আওয়ামী যুবলীগের সদস্য ও শ্রী শ্রী নৃ-সিংহ বিগ্রহ মন্দির কমিটির সাধারন সম্পাদক বাবু সঞ্জয় রায়, কুমিল্লা মহানগর আওয়ামী যুবলীগের সদস্য হান্নানুর রহমান বেলাল সহ অন্যান্য নেতৃবৃন্দ৷

ads
ad

পাঠকের মতামত