আবদুল্লাহ আল মাহমুদ সহিদকে ফুলেল শুভেচ্ছা জানালেন বাখরাবাদের নবনির্বাচিত সিবিএ নেতারা
মাইনুল হক: কুমিল্লা বাখরাবাদ গ্যাস ডিষ্ট্রিবিউশন কোঃ লিঃ এর শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সিবিএ নির্বাচনে গতকাল বুুধবার (২১ অক্টোবর) আক্তার-মাজেদ পরিষদ, খায়ের-হুমায়ুন পরিষদকে হারিয়ে বিজয়ী হয়েছেন৷
আজ বৃৃৃৃহস্পতিবার (২২ অক্টোবর) আকতার-মাজেদ (লিটন)
পরিষদের নেতৃবৃন্দ কুমিল্লা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও মহানগর আওয়ামী যুবলীগের আহ্বায়ক আবদুল্লাহ আল মাহমুদ সহিদ’র সাথে মুরাদপুরের দলীয় কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন এবং ফুলেল শুভেচ্ছা জানান৷
ads
উল্লেখ্য, নির্বাচনে আকতার-মাজেদ পরিষদ ছাতা প্রতীকে ১১৩ ভোট পেয়ে বিজয়ী হন৷ আর খায়ের-হুমায়ন পরিষদ হাতুড়ি প্রতীকে ১০০ ভোট পান৷
ads










