14087

হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষ্যে মেয়র প্রার্থী মনিরুলের শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক : আসন্ন শিবগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও জিকে ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আলহাজ্ব সৈয়দ মনিরুল ইসলাম হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষ্যে বাণী প্রদান করেছেন।

বাণীতে সৈয়দ মনিরুল ইসলাম বলেন, বাঙালি হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা। প্রতি বছরের ন্যায় এবারও উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং বিভিন্ন অনুষ্ঠানাদির মধ্য দিয়ে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে জেনে আমি আনন্দিত। শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে আমি চাঁপাইনবাবগঞ্জ পৌরবাসীসহ দেশের হিন্দু সম্প্রদায়ের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।

ads

তিনি আরও বলেন, দুর্গাপূজার সাথে মিশে আছে আবহমান বাংলার ঐতিহ্য ও সংস্কৃতি। দুর্গাপূজা কেবল ধর্মীয় উৎসব নয়, সামাজিক উৎসবও। দুর্গোৎসব উপলক্ষে ধর্ম-বর্ণ নির্বিশেষে আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব, পরিবার-পরিজন, পাড়া প্রতিবেশী একত্রিত হন এবং অর্চনার পাশাপাশি সকলে আনন্দ-উৎসবে মিলিত হন। তাই এ উৎসব সর্বজনীন।

করোনা মহামারির কারণে এবার ভিন্ন পরিস্থিতির মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজা উদ্যাপিত হতে যাচ্ছে। করোনা প্রার্দুভাবের এই সময়ে সরকারি ও ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসরণ করে স্বাস্থ্যবিধি মেনে দুর্গাপূজা উদযাপনের আহ্বান জানাচ্ছি। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আমি হিন্দু ধর্মাবলম্বীসহ সকল নাগরিকের শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করছি।

ads
ad

পাঠকের মতামত