সদর দক্ষিণ উপজেলার ৪নং বারপাড়া ইউনিয়ন এর ত্রি-বার্ষিক সম্মেলন
লালমাই প্রতিনিধি: কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ৪ নং বারপাড়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ড আওয়ামলীগ এর ত্রি-বার্ষিক সম্মেলন ২১ অক্টোবর রোজ বুধবার দুপুরে ছনগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
উক্ত ত্রি-বার্ষিক সম্মেলন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সভাপতি জনাব আলহাজ্ব গোলাম সারোয়ার চেয়ারম্যান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব হাজী আব্দুর রহিম।
৪ নং বারপাড়া ইউনিয়ন এর যুগ্ন আহবায়ক মোঃ নাসির উদ্দিনের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল হাই বাবলু , যুগ্মসাধারণ সম্পাদক ফারুক হোসেন, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন, হুমায়ুন কবির, সেলিম আহমেদ চেয়ারম্যান ৪নং রাজাপুর ইউনিয়ন, ৪ নং বারপাড়া ইউনিয়ন এর আওয়ামীলীগের সদস্য এ কাশেম, ছাত্রলীগ আহবায়ক জহিরুল ইসলাম, যুবলীগ নেতা শাহজাহান, যুবলীগ নেতা আবুল কালাম।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন রাশেদ মাহমুদ শাওন, ইকবাল হোসেন তুহিন, রুবেল সাধারণ সম্পাদক, মামুন খন্দকার, জিসান, মহিলা আওয়ামী লীগ নেতা লাকি বেগম, মমতাজ মেম্বার সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।










