14068

কুমিল্লা জেলা স্কাউটের সা. সম্পাদক আক্তারুজ্জামানের সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ স্কাউট কুমিল্লা জেলা সাধারণ সম্পাদক মোঃ আক্তারুজ্জামান স্যার নির্বাচিত হওয়ায় বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয় সংবর্ধনার আয়োজন করেন। বিদ্যালয়ের সভাপতি মোঃ নাছির উদ্দীন লিংকনের সভাপতিত্বে সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিসুল ইসলাম।

ads

অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ কামাল হোসেন, বিদ্যালয়ের সাবেক সভাপতি আলহাজ্ব জুনাব আলী, আক্তারুজ্জাম, ভবানীপর ইউনিয়ন চেয়ারম্যান সৈয়দ রেজাউল হক রেজু, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ ইলিয়াছ কাঞ্চন, প্রধান শিক্ষক মেধাধ উদ্দিন, বরুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াছ আহমদ, শিক্ষক ওমর ফারুক প্রমুখ।

ads
ad

পাঠকের মতামত