13918

কুমিল্লা নগরীর ১৪নং ওয়ার্ডে কমিউনিটি পুলিশিং মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা মহানগরীর ১৪নং ওয়ার্ডের দ্বিতীয় মুরাদপুরে কমিউনিটি পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে৷  সভাটি গতকাল বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত ৯টায় নগরীর মুরাদপুরে মহানগর ১৪নং ওয়ার্ড আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়৷

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১৪নং ওয়ার্ড কমিউনিটি পুলিশের সভাপতি, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সদস্য ও জেলা কৃষকলীগের সাবেক সাধারন সম্পাদক
মোঃ জাহাঙ্গীর হোসেন৷

ads

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন কুমিল্লা জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান, মহানগর আওয়ামী যুবলীগের আহ্বায়ক ও ১৪নং ওয়ার্ড কমিউনিটি পুলিশের উপদেষ্টা
আবদুল্লাহ আল মাহমুদ সহিদ৷

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ১৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, বিশিষ্ট সমাজ সেবক ও শিল্পপতি, ১৪নং ওয়ার্ড কমিউনিটি পুলিশের উপদেষ্টা আবুল কালাম আজাদ হাসেম, ১৪নং ওয়ার্ড কমিউনিটি পুলিশের সাধারন সম্পাদক ও ১৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সদস্য এম এ হামিদ মাসুক, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সদস্য ১৩, ১৪ ও ১৫নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর নূরজাহান আলম পুতুল, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সদস্য ও বিশিষ্ট সমাজ সেবক মহসিন আহমেদ প্রমুখ৷

ads

এ সময় ১৪নং ওয়ার্ড কমিউনিটি পুলিশের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন৷

ad

পাঠকের মতামত