13864

কুমিল্লা মহানগর ১৪নং ওয়ার্ড আওয়ামী লীগ কমিটির বর্ষপূর্তি

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা মহানগর ১৪নং ওয়ার্ড আওয়ামী লীগ কমিটির ১ম বর্ষপূর্তি কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হয়েছে৷ সোমবার (১১ অক্টোবর) মহানগরীর ১৪নং ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ে রাত-৯টায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়৷

মহানগর ১৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বিশিষ্ট সমাজ সেবক ও শিল্পপতি আবুল কালাম আজাদ হাসেম এর সভাপতিত্বে আওয়ামী লীগের কার্যালয়ে আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন ও প্রথম বর্ষপূর্তির কেক কাটেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সদস্য জেলা কৃষকলীগের সাবেক সাধারন সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন, কুমিল্লা মহানগর আওয়ামী যুবলীগের আহ্বায়ক ও কুমিল্লা জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান আবদুল্লাহ আল মাহমুদ সহিদ, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সদস্য ১৩. ১৪ ও ১৫নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর নূরজাহান আলম পুতুল, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সদস্য ও বিশিষ্ট সমাজ সেবক মহসিন আহমেদ, ১৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ আজিজুল হক আজাদ প্রমুখ৷

ads

এ সময় ১৪নং ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিকলীগ ও ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন৷

ads
ad

পাঠকের মতামত