13824

সবুজায়নে এক কোটি গাছ রোপন শুরু সৌদি আরবে

নিউজ ডেস্ক: সৌদি আরবের পরিবেশ উন্নয়নে গ্রিন ক্যাম্পেইনের অংশ হিসেবে এক কোটি গাছ রোপনের কার্যক্রম শুরু করেছে সৌদি আরব।

শনিবার (১০ অক্টোবর) ২০২১ সালের এপ্রিলের মধ্যে এক কোটি গাছ রোপন শুরু করেছে সৌদির পরিবেশ, পানি ও কৃষি বিষয়ক মন্ত্রী প্রকৌশলী আবদুর রহমান বিন আবদুল মুহসিন আল ফাদলি।

ads

এক টুইট বার্তায় আল ফাদলি ‘আসুন, একে সবুজ করি’ নামের একটি ক্যাম্পেইন শুরু করার কথা জানান, যা ১০ অক্টোবর থেকে ২০২১ সালের ৩০ এপ্রিল পর্যন্ত অব্যাহত থাকবে।

আল ফাদলি বলেন, ‘সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সহযোগিতায় ‘আসুন, একে সবুজ করি’ ক্যাম্পেইন শুরু করতে পেরে আমি খুবই আনন্দিত। জীবনের মান বৃদ্ধি, পরিবেশ উন্নয়ন ও শুষ্ক মরুর প্রভাব কমাতে এ উদ্যোগটি গ্রহণ করা হয়।’

ads

আগামী এক দশকের মধ্যে টেকশই পরিবেশ উন্নয়নের লক্ষ্যে সৌদি আরবের ভিশন টুয়েনটি থারটিন পরিকল্পনার অংশ হিসেবে এই উদ্যোগ গ্রহণ করা হয়।

আনুষ্ঠানিকভাবে উদ্যোগটি শুরু হওয়ার পর সৌদির বিভিন্ন মন্ত্রণালয় নিজস্ব টুইটার একাউন্টে ‍বৃক্ষের ইমোজি দিয়ে ক্যাম্পেইনে অংশগ্রহণ করে ও দেশের টেকশই উন্নয়নে অংশীদার হতে সবাইকে উৎসাহ দেয়।

ad

পাঠকের মতামত