13727

লাকসাম ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের বর্ধিত সভা

লাকসাম প্রতিনিধি: বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে লাকসাম পৌরসভার ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের বর্ধিত সভা স্থানীয় উত্তর পশ্চিমগাঁও আল-আমিন ইনষ্টিটিউট (আল-আমিন হাইস্কুল) হল রুমে অনুষ্ঠিত হয়েছে।

৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ আবুল হোসেনের সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন লাকসাম উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. মোঃ ইউনুছ ভূইয়া।

ads

বিশেষ অতিথি ছিলেন- লাকসাম উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এড. মোঃ রফিকুল ইসলাম হিরা, পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহব্বত আলী, উপজেলা যুবলীগের আহবায়ক ও পৌর মেয়র অধ্যাপক মোঃ আবুল খায়ের, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শাখন, প্রচার সম্পাদক আনিছুর রহমান কাঞ্চন, উপ-প্রচার সম্পাদক ফেরদাউছ আহমেদ লিটন, সাবেক কাউন্সিলর গোলাম রাব্বানী প্রমুখ৷

৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহ আলম (বিএ) এর সঞ্চালনায় বক্তব্য রাখেন- ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ হিরু মিয়া, সহ-সভাপতি মোঃ আবু তাহেরসহ আওয়ামী লীগের বিভিন্ন পাড়া মহল্লার ওয়ার্ড সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ।

ads

বর্ধিত সভায় উপস্থিত ছিলেন ৫নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের সভাপতি দ্বীন মোহাম্মদ লিটন, সাধারণ সম্পাদক জালাল আহামেদ (জালাল), ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ আবদুর রহিমসহ ৫নং ওয়ার্ড আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

৫নং ওয়ার্ডের প্রয়াত কাউন্সিলর মোঃ শাহ আলম ও ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক আহবায়ক কানুলাল দেবনাথের মৃত্যুতে শোক প্রস্তাব গৃহিত হয়।

বর্ধিত সভায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম এমপির হাতকে শক্তিশালী করার লক্ষ্যে ৫নং ওয়ার্ড আওয়ামী লীগ বরাবরই ঐক্যবদ্ধ। একই সাথে আসন্ন লাকসাম পৌরসভা নির্বাচনকে সামনে রেখে দল যাকে মনোয়ন দিবে তারপক্ষে আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠন ঐক্যবদ্ধ ভাবে কাজ করবে বলে অভিমত ব্যক্ত করেন ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের নেতৃবৃন্দ।

সভা শেষে ৫নং ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন সমূহের কার্যালয় ফিতা কেটে উদ্বোধন করেন লাকসাম পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মহব্বত আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

ad

পাঠকের মতামত