কুমিল্লা মহানগর ১০নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের কর্মী সম্মেলন
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা মহানগর ১০নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের কর্মী সম্মেলন ২০২০ অনুষ্ঠিত হয়েছেে৷ অনুষ্ঠানটি শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যায় কুমিল্লা নগরীর মহিলা মহাবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়৷

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক আরফানুল হক রিফাত৷

উদ্বোধক ছিলেন কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জহিরুল ইসলাম রিন্টু৷

প্রধান বক্তা ছিলেন কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবকলীগের
সাধারন সম্পাদক সাদেকুর রহমান পিয়াস৷

বিশেষ অতিথি হিসাবে ছিলেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক আতিক উল্লাহ খোকন, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল হাই বাবলু, কুমিল্লা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও মহানগর যুবলীগে আহ্বায়ক আবদুল্লাহ আল মাহমুদ সহিদ কুমিল্লা মহানগর আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক নাজমুল করিম সেন্টু, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সদস্য ও ১০নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ আনোয়ার হোসেন, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সদস্য ও ১০নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ হেলাল উদ্দিন, কুসিক ১০নং ওয়ার্ড কাউন্সিলর ও ১০নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মঞ্জুর কাদের মনি প্রমুখ৷

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১০নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগ
সাবেক সভাপতি সমীর দেবনাথ৷










