কুমিল্লা জেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা জেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে৷ সভাটি পরিষদের অডিটোরিয়ামে আজ বুধবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় অনু্ষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা পরিষদের চেয়ারম্যান সাবেক নৌবাহিনী প্রধান রিয়াল এডমিরাল আবু তাহের৷
ads
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবদুল্লাহ আল মাহমুদ সহিদ ও কুমিল্লা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ হেলাল উদ্দিন৷
এ সময় কুমিল্লা জেলা পরিষদের সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন৷
ads










