কুমিল্লায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা নগরীর ৮নং ওয়ার্ডে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ অক্টোবর) কুমিল্লা সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ড সংরক্ষিত মহিলা কাউন্সিলরের কার্যালয়ে সভায় বক্তব্য রাখেন কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ারুল হক ও ওসি (তদন্ত) বিল্লাল হোসেন৷
এ সময় কোতয়ালী মডেল থানা পুলিশের অন্যান্য অফিসার ও ফোর্স উপস্থিতি ছিলেন।
ads
সভায় বিট পুলিশিং সংক্রান্ত বিষয় নিয়ে অফিসার ইনচার্জ মহোদয় বিভিন্ন ধরনের দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং পুলিশি সেবা নিশ্চিতকল্পে পুলিশ অফিসার ও বিট অফিসারদের পরিবর্তিত সরকারী মোবাইল নম্বর সম্পর্কে উপস্থিত সকলকে অবহিত করেন।
ads










