এর্টনি জেনারেলসহ কুমিল্লার সদ্য প্রয়াত আইনজীবীদের স্মরণে দোয়া মাহফিল
নিজস্ব প্রতিবেদক: সোমবার ৫ অক্টোবর বিকেল ৩টায় কুমিল্লা জেলা আইনজীবী সমিতি ভবনের ৭নং হল রুমে বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান ও বাংলাদেশের প্রধান আইনকর্মকর্তা অ্যাটর্নি জেনারেল, সুপ্রীমকোর্টের সিনিয়র এডভোকেট মাহবুবে আলম এবং কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সদ্য প্রয়াত বিজ্ঞ আইনজীবীগণের মৃত্যুতে তাঁহাদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত।
এ সময় উপস্থিত ছিলেন- কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট আবদুল মমিন ফেরদৌস ও সাধারণ সম্পাদক এডভোকেট সামছুল আলম ফারুক, কুমিল্লা জেলার বিজ্ঞ পিপি এডভোকেট মোঃ জহিরুল ইসলাম সেলিমসহ কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকসহ জেলা আইনজীবী সমিতির দু’শতাধিক আইনজীবী।
ads










