13597

কুমিল্লা নগরীর ১৪নং ওয়ার্ডে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: পুলিশিং সেবা জনগণের দৌরগোড়ায় পৌছে দিতে আপনার পুলিশ, আপনার পাশে।

কুমিল্লা জেলা পুলিশের উদ্যোগে সোমবার সন্ধ্যায় কুমিল্লা নগরীর ১৪নং ওয়ার্ডে বিট পুলিশিং মতবিনিময় সভা
ও বিট পুলিশিং কার্য্যালয় উদ্বোধন করা হয়।

ads

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তানভীর সালেহ ইমন।

ads

সভায় বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও মহানগর আওয়ামী যুবলীগের আহ্বায়ক আবদুল্লাহ আল মাহমুদ সহিদ।

সভাপতিত্ব করেন ১৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি, সমাজ সেবক আবুল কালাম আজাদ হাসেম।

এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা সদর কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন। মহানগর আওয়ামী লীগের সদস্য কাউন্সিলর নুর জাহান আলম পুতুল।

ad

পাঠকের মতামত