অনুপ্রবেশকারী হাইব্রীড নেতাদের থেকে সাবধান থাকতে হবে- মতিন খসরু এমপি
নিজস্ব প্রতিবেদক: সাবেক আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী, কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট আবদুল মতিন খসরু বলেছেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগ একটি প্রাচীণ সংগঠন। দলের সুনাম অক্ষুণ্ন রাখতে দলের মধ্যে অনুপ্রবেশকারী হাইব্রীড নেতাদের চিহ্নিত করতে হবে। দলের বৃহত্তর স্বার্থে তাদের কাছ থেকে সাবধান থাকতে হবে। রোববার বিকালে বুড়িচং উপজেলার নিমসার বাজারে বঙ্গবন্ধু পরিষদ নিমসার শাখার উদ্যোগে এক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি নেতা কর্মীদের উদ্দেশ্যে এসব কথা বলেন।
আওয়ামী লীগ নেত হাজী আ: খালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, বুড়িচং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. গোলাম ফারুক, সাবেক ইউপি চেয়ারম্যান আবদুস ছালাম, মোকাম ইউনিয়ন আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক অরুন কুমার পাল, সাবেক সাধারণ সম্পাদক মো. সুলতান, বুড়িচং উপজেলা আ’লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক এড.নুরুল ইসলাম, ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মো. সাহেব আলী, কেন্দ্রিয় বঙ্গবন্ধু পরিষদের সাবেক যুগ্ম আহবায়ক মো. রফিকুল ইসলাম, আওয়ামী লীগ নেতা মো. হারেজ, মোজাফফর হোসেন, ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. মাসুদ রানা, সাধারণ সম্পাদক মোবারক হোসেন মেম্বার, শাহআলম মেম্বার, যুগ্ম সাধারণ সম্পাদক মো. হোসেন, আ: ওহাব মেম্বার, জহিরুল ইসলাম, মো. নজরুল ইসলাম, সেলিম, ইউনিয়ন সেচ্ছাবেক লীগের সাবেক সমন্বয়ক মো. রফিকুল ইসলাম, আক্তার হোসেন, কামাল হোসেন, ফারুক , সঞ্জয়, তুষার, মাসুদ খান, দুলাল হোসেন, নিমসার জুনাব আলী কলেজ শাখা ছাত্রলীগের ইস্রাফিল পিয়াস, ছাত্রলীগ নেতা সুমন, শাকিল, ফয়সাল, সাকিব, রাকিব, যোাবায়ের, মোস্তাক সহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৭১ হল ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো. বিল্লাল হোসেন।










