হোমনায় ২ কি.মি অবৈধ গ্যাস লাইন উচ্ছেদ
হোমনা প্রতিনিধি: অবৈধ গ্যাস সংযোগ ব্যবহারের অভিযোগে কুমিল্লার হোমনা উপজেলায় দুই কিলোমিটার গ্যাসলাইন উচ্ছেদ করেছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ। সোমবার উপজেলার ছিনাইয়া ব্রীজসংলগ্ন লাইন থেকে বাবরকান্দি ও নিলখী লালবাগ গ্রাম পর্যন্ত প্রায় দুই কিলোমিটার অবৈধ গ্যাসলাইনটি উচ্ছেদ করেন।
উচ্ছেদ অভিযান পরিচালনা করেন কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনি রায়।
এ সময় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এর ডেপুটি জেনারেল ম্যানেজার (নিরাপত্তা) শাহানুর আলম, আজহারুল ইসলাম, ম্যানেজার মো. জিয়াউল হক, মো. বেলায়েত হোসেন, মো.বাবুল ও উপ-ব্যবস্থাপক অম্লান দত্ত সহ পুলিশ ও র্যাব এর সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।
বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষ লাইনটি অবৈধ বললেও ৪৫ জন গ্রাহক অভিযোগ করে বলেন আমরা সরকারের বৈধ অনুমতি নিয়ে গ্যাস ব্যবহার করছি এবং নিয়মিত বিল বইয়ের মাধ্যমে মাসিক বিল পরিষোদ করে আসছি, তারপরও আমাদের সংযোগ কেন বিচ্ছিন্ন করল। যাদের অবৈধ সংযোগ তাদের গুলো বিচ্ছিন্ন করুক, আমরা এখন কিভাবে রান্না করব।
এ বিষয়ে বাখরাবাদ গ্যস কর্তৃপক্ষ বলছে কয়েক জন গ্রাহক বিল বই দেখিয়েছে, আমরা তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করব। তারা কিভাবে বিল বই পেল।










