13583

কুমিল্লা জিলা স্কুলের সাবেক সহকারী প্রধান শিক্ষক হাবিবুল্লাহ আর নেই

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা জিলা স্কুলের সাবেক সহকারী প্রধান শিক্ষক ও কুমিল্লা প্রবীণ হিতৈষী সংঘের অন্যতম প্রতিষ্ঠাতা মোগলটুলীর মো: হাবিবুল্লাহ আজ দুপুর একটা ত্রিশ মিনিটের সময় ঢাকা স্কয়ার হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।

মরহুমের প্রথম জানাযার নামাজ আগামীকাল বুধবার (৭ অক্টোবর) সকাল ১০টায় কুমিল্লা জিলা স্কুল মাঠে অনুষ্ঠিত হবে। বাদ জোহর দেবীদ্বার ফতেহাবাদ গ্রামে দ্বিতীয় জানাযার নামাজের শেষে পারিবারিক কবরস্হানে দাফন করা হবে।

ads

উল্লেখ্য হাবিবউল্লাহ স্যার এর স্ত্রী গত চার দিন পূর্বে ইন্তেকাল করেন৷

 

ads
ad

পাঠকের মতামত