13502

কুমিল্লা মহানগর ১৪নং ওয়ার্ড আওয়ামী লীগ কমিটির বর্ষপূর্তি উপলক্ষে প্রস্তুতি সভা

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা মহানগর ১৪নং ওয়ার্ড আওয়ামী লীগ কমিটির বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েেছে। শুক্রবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় কুমিল্লা নগরীর মুরাদপুর ১৪নং ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়৷

উক্ত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও মহানগর আওয়ামী যুবলীগের আহ্বায়ক আবদুল্লাহ আল মাহমুদ সহিদ৷

ads

সভাপতির বক্তব্য রাখেন ১৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বিশিষ্ট সমাজ সেবক আবুল কালাম আজাদ হাসেম৷

ads

শুভেচ্ছা বক্তব্য রাখেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সদস্য, ১৩, ১৪ ও ১৫নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর প্যানেল মেয়র নূরজাহান আলম পুতুল, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সদস্য মোঃ জাহাঙ্গীর হোসেন, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সদস্য মোঃ মহসিন আহমেদ, ১৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক আজিজুল হক আজাদ প্রমুখ৷

এসময় উপস্থিত ছিলেন ১৪নং ওয়ার্ড আওয়ামী লীগের কার্যকরী কমিটির নেতৃবৃন্দ৷

ad

পাঠকের মতামত