13445

বর্ণাঢ্য আয়োজনে চৌদ্দগ্রাম টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন বর্ষপূর্তি উদযাপন

মোঃ সফিউল আলম: কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলায় বর্ণাঢ্য আয়োজনে স্থানীয় সাংবাদিকদের সংগঠন চৌদ্দগ্রাম টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন এর প্রথম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধায় উপজেলার হোটেল গ্রীণ ভিউ কমপ্লেক্স হল রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিয়াবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রহমত উল্লাহ বাবুল।

ads

চৌদ্দগ্রাম টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন এর সভাপতি সাংবাদিক আরিফুর রহমান মজুমদার এর সভাপতিত্বে ও কার্যনির্বাহী সদস্য সাংবাদিক এম এ হাসান এর সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, চৌদ্দগ্রাম উপজেলা যুবলীগের আহবায়ক শ্রীপুর ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান শাহজালাল মজুমদার।

ads

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উজিরপুর ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন খোরশেদ, কালিকাপুর ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান ভিপি মাহবুব হোসেন মজুমদার, কাশিনগর ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোশারেফ হোসেন, মুন্সিরহাট ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান মাহফুজ আলম মজুমদার, ঘোলপাশা ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান কাজী জাফর আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল ওয়াদুদ, যুবলীগের যুগ্ম আহবায়ক সিরাজুল ইসলাম, উজিরপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মাষ্টার শহিদুর রহমান রতন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মতিউর রহমান জালাল, উজিরপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক আব্দুল জলিল, টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন সহ সভাপতি সাংবাদিক জসিম উদ্দিন চৌধুরীসহ আরো অনেকে।

এসময় উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন সাধারণ সম্পাদক সাংবাদিক মিজানুর রহমান মিনু, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন নয়ন, কার্যনির্বাহী সদস্য মনিরুল্লাহ, মনোয়ার হোসেন, সফিউল আলমসহ প্রিন্ট ও ইলেকট্রকনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ প্রথম বর্ষপূর্তি উপলক্ষে কেক কাটেন৷

ad

পাঠকের মতামত