মুরাদপুরে “তাকওয়া ডিজিটাল ষ্টোর” অনলাইন সুপার শপ চালু
নিজস্ব প্রতিবেদক: মুরাদপুর প্রফেসর পাড়া জানুমিয়া মসজিদ সংলগ্নে “তাকওয়া ডিজিটাল ষ্টোর” অনলাইন সুপার শপ চালু করা হয়েছে৷ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় ফিতা কেটে সুপার শপটির উদ্বোধন করেন কুমিল্লা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও মহানগর আওয়ামী যুবলীগের আহবায়ক আবদুল্লাহ আল মাহমুদ সহিদ৷
এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সদস্য মোঃ মহসিন আহমেদ, প্রফেসর পাড়া হাউজিং কল্যাণ সমিতির সাধারন সম্পাদক নূর মোহাম্মদ লিটন, প্রফেসর পাড়া হাউজিং কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান, বিশিষ্ট সমাজ সেবক ডাঃ শফিকুর রহমান শফিক, ইঞ্জিনিয়ার আবদুল রাজ্জাক, ইঞ্জিনিয়ার মোঃ মোস্তফা, প্রফেসর পাড়া হাউজিং কল্যাণ সমিতির সদস্য
মোহাম্মাদ বাহাদুর, মোঃ ইসহাক বরিন, যুবলীগ নেতা রাজু আহমেদ, আরাফাত হোসেন, রফিকুল ইসলাম, মোঃ শিশু মিয়া, আরিফুর রহমান রাজু, রাসেল আহমেদ, জিয়া উদ্দিন সহ অন্যান্য নেতৃবৃন্দ৷
প্রতিষ্ঠানের পক্ষে উপস্থিত ছিলেন গলিয়ারা ইউনিয়ন পরিষদ ৪নং ওয়ার্ডের মেম্বার ও তাকওয়া ডিজিটাল ষ্টোর ব্যবস্থাপনা পরিচালক মোঃ শাহাজাহান সর্দার, প্রতিষ্ঠানের পরিচালক হিসাবে উপস্থিত ছিলেন মোঃ সাইফুল ইসলাম, মোঃ আবদুল্লাহ আল মামুন ও এম বাজার ডট কম কুমিল্লা জেলা ম্যানেজার মোঃ রাকিবুল হাসান৷
তাকওয়া ডিজিটাল ষ্টোর ব্যবস্থাপনা পরিচালক মোঃ শাহাজাহান সর্দার বলেন, বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে আমরা যুব সমাজ বদ্ধপরিকর৷ দৈনন্দিন ব্যবহার্য সকল প্রকার মুদী মালামাল কাস্টমার চাহিবামাত্র আমাদের চৌকষ এবং দক্ষ কর্মী বাহিনী কাস্টমারের বাসায় (হোম ডেলিভারী) পৌছে দেবে। তবে কোনা অবস্থাতেই পন্যের গুণগত মান নিয়ে আপোষ করা হবে না৷










