13380

কুমিল্লার ৮০৮ স্থানে হবে শারদীয় দুর্গাপূজা

নিজস্ব প্রতিবেদক: হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় আনন্দ উৎসব শারদীয় দুর্গাপূজা আগামী (২১ অক্টোবর) থেকে শুরু হয়ে (২৬ অক্টোবর) প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে।ইতিমধ্যে পূজারীরা তাদের মন্ডপ সাজাতে ব্যস্ত সময় পার করছে। দুর্গাপূজাকে উৎসবে পরিণত করতে ইতোমধ্যে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন। করোনা মহামারীর কারণে কিছু বিধিনিষেধ আরোপ করে এ বছর অনুষ্ঠিত হবে হিন্দুধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এ আয়োজন। মঙ্গলবার সকালে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর এর সভাপতিত্বে জুম অ্যাপ এর মাধ্যমে, দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় জানানো হয়েছে কুমিল্লায় এবছর ৮০৮ স্থানে দুর্গাপুজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে সবচেয়ে বেশি পূজামণ্ডপ হবে মুরাদনগরে ১৪৪টি, মেঘনায় ৬টি, তিতাসে ১৫টি, দাউদকান্দিতে ৫৫টি, হোমনায় ৪৭টি, দেবিদ্বারে ৯৮টি, চান্দিনায় ৭৪টি, ব্রাহ্মণপাড়ায় ১৬টি, বুড়িচংয়ে ৪১টি, আদর্শ সদর ও সিটি করপোরেশন এলাকায় ৮৫টি, সদর দক্ষিণে ৪৪টি, লালমাই ১৮টি, বরুড়ায় ৮৬টি, মনোহরগঞ্জে ১২টি, নাঙ্গলকোটে ৯টি, লাকসামে ৩৪টি এবং চৌদ্দগ্রামে ২৪টি স্থানে পূজামণ্ডপ অনুষ্ঠিত হবে।

ads

করোনা মহামারীর কারণে সীমিত আকারে অনুষ্ঠান আয়োজনের জন্য পূজারীদের প্রতি আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছেন জেলা পুলিশ। পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার) পিপিএম জানান, পূজারীরা নির্বিঘ্নে পূজা উদযাপন করতে সকল ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।পূজামণ্ডপগুলোকে তিনটি ক্যাটাগরিতে ভাগ করে আইনশৃঙ্খলা জোরদার করা হবে। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর ভূমিকা রাখবে।

এসময় সকল উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও পূজা উদ্যাপন কমিটির অন্যান্য প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

ads
ad

পাঠকের মতামত