13332

শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উদযাপন করেছ তিতাস উপজেলা শ্রমিকলীগ

তিতাস প্রতিনিধি: তিতাস উপজেলা শ্রমিকলীগ বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী    জননেত্রী শেখ হাসিনার জন্মদিনে মিলাদ দোয়া ও আলোচনা সভার আয়োজন করেছে। শেখ হাসিনার ৭৪ তম  শুভ জন্মদিন উপলক্ষে তিতাস উপজেলা শ্রমিকলীগ উপজেলার বাতাকান্দিস্থ  প্রধান কার্যালয়ে বিকাল ৫ টায় কেক কেটে আনন্দঘন পরিবেশে উদযাপন করে।
 উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিতাস উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ নাসিম উদ্দিন,  সাংগঠনিক সম্পাদক আঃ মান্নান মুন্সি ও প্রচার সম্পাদক মোঃ শফিকুল ইসলাম প্রমুখ।
অসুস্থতার কারণে শ্রমিকলীগের তিতাস উপজেলা শাখার সভাপতি মোঃ সোহেল রানা গাজী উপস্থিত  থাকতে না পারায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহ সভাপতি মোঃ এনামুল হক টিপু।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিকলীগ তিতাস উপজেলা শাখার সহ সভাপতি শাহ আলম মেম্বার, আমির হোসেন মেম্বার,  যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন ভূইয়া, অর্থ বিষয়ক সম্পাদক জাকির হোসেন,  সদস্য মেহেদী মোল্লা, জগতপুর ইউনিয়ন শ্রমিক লীগের আহ্বায়ক এরশাদ জাহান, যুগ্ম আহ্বায়ক বাবুল বখতার,    সদস্য সচিব মহিউদ্দিন রঞ্জু, বলরামপুর ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল সরকার ও স্বেচ্ছাসেবক লীগ নেতা কাজী বিল্লাল হোসাইন প্রমুখ।

ad

পাঠকের মতামত