13296

কুমিল্লা মহানগর ১১নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে কেক কেটে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন

মাইনুল হক: কুমিল্লা মহানগরীতে কেক কেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উদযাপন করেছে ১১নং ওয়ার্ড আওয়ামী লীগ।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় কুমিল্লা নগরী মনোহরপুরের সোনালী ব্যাংক সংলগ্ন রয়েল ম্যানশনে দলের অস্থায়ী কার্যালয়ে কেক কেটে জন্মদিন উৎসবের সূচনা করেন- কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত।

ads

এ সময় মহানগর আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক সায়েরীন সায়ের, ১১নং ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর আল আমিন সাদি, ১১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাহজাদা গিয়াস উদ্দিন, সহ-সভাপতি মোঃ আব্দুল কুদ্দুস, সহ-সভাপতি চঞ্চল কুমার চক্রবর্তী, সহ-সভাপতি হাজী শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক কে এম আব্দুল কাইয়ুম যুগ্ন সাধারন সম্পাদক নির্মল ঘোষ,  সাংগঠনিক সম্পাদক বশির আহমেদ টিটন,  প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহবুব হোসেনসহ মহানগর আওয়ামী লীগের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ads
ad

পাঠকের মতামত