13239

‘মুজিব বর্ষের অঙ্গীকার, সড়ক হবে সংস্কার’

নিজস্ব প্রতিবেদক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবর্ষ উপলক্ষে এলজিইডি কর্তৃক নির্ধারিত মুজিব বর্ষ-২০২০ এর স্লোগান ‘মুজিব বর্ষের অঙ্গীকার, সড়ক হবে সংস্কার’ বাস্তবায়নকল্পে অক্টোবর মাসকে ঘোষণা করা হয়েছে৷ “গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ মাস-অক্টোবর ২০২০” এই মাস থেকে এলজিইডির প্রতিটি উপজেলায় অন্যান্য প্রকল্প বা কর্মসূচীর অধীনে যেসব গুরুত্বপূর্ণ রাস্তা নেই সেসব রাস্তার (প্রথমত উপজেলা ও ইউনিয়ন রোড) Pot Hole, Edging Failure, Rain Cut etc. টাইপের গর্ত মেরামত করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে৷ এরই আলোকে ২৬ সেপ্টেম্বর, ২০২০ ইং তারিখে এলজিইডি, কুমিল্লা প্রাঙ্গনে প্রস্ততিমূলক কর্মশালা আয়োজন করা হয়৷

ads

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী শেখ মোহাম্মদ মহসিন৷ সভাপতিত্ব করেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী সুশান্ত কুমার পাল৷

প্রশিক্ষক হিসেবে ছিলেন মোঃ নূর হোসেন হাওলাদার, অতিরিক্ত প্রধান প্রকৌশলী, সার্বিক তত্ত্বাবধানে ছিলেন নির্বাহী প্রকৌশলী জনাব খন্দকার আসাদুজ্জামান প্রমুখ।

ads

প্রশিক্ষণে অংশগ্রহণ করেন ফেনী জেলার নির্বাহী প্রকৌশলী জনাব শাহ আলম পাটোয়ারী, কুমিল্লা নির্বাহী প্রকৌশলী দপ্তরের প্রকৌশলীবৃন্দ, কুমিল্লা জেলার সকল উপজেলা প্রকৌশলীবৃন্দ ও উপ-সহকারী প্রকৌশলীবৃন্দ ও এলসিএস সুপারভাইজরগণ। প্রশিক্ষণে সড়ক মেরামতে ইমালশন – স্টোন মিক্সচার প্রস্তুতপ্রণালী ও প্রয়োগপদ্ধতি বিস্তারিত বিবরণ দেওয়া হয় সেই সাথে বাস্তবিক প্রদর্শন করা হয়।

ad

পাঠকের মতামত