বুড়িচংয়ে স্বামীর বাড়ি থেকে স্ত্রীর লাশ উদ্ধার
বুড়িচং প্রতিনিধিঃ কুমিল্লার বুড়িচং উপজেলার জগৎপুর গ্রামে শারমিন আক্তার (২৪) নামে এক গৃহবধূকে নির্যাতন শেষে গলায় ফাঁস দিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে এঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তর জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, জেলার বুড়িচং উপজেলার সদর ইউনিয়নের জগৎপুর গ্রামের মৃত কবির আহমেদের মেয়ে শারমিনের সাথে একই গ্রামের মফিজুল ইসলামের ছেলে মাসুদের বিয়ে হয়। নিহতের ভাই জাকির জানান, বিয়ের পর থেকেই মাসুদ বিভিন্নভাবে তার বোনকে নির্যাতন করতে থাকে। বিগত কিছুদিন ধরেও মাসুদ শারমিনের কাছে একটি স্বর্ণের চেইন বায়না করে। কিন্তু অভাবের সংসারের কারণে শারমিন তার ভাইয়ের কাছে স্বর্ণের চেইন চাইতে অস্বীকার করে। গত ২৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার শারমিন তার বোন নাজমার ছেলের সুন্নতে খৎনা উপলক্ষে স্বামীকে নিয়ে গেলে সেখানেও তাদের তর্কবিতর্ক হয়। এক পর্যায়ে না খেয়েই তারা চলে আসে। জাকির আরো জানায়, আসার পর বোনের স্বামী মাসুদ থানায় একটি জিডি করে। শনিবার সকাল ১১ টায় শারমিন এর লাশ গলায় ফাঁস দেওয়া অবস্থায় উদ্ধার করে পুলিশ। শরীরে একাদিক দাগের চিহ্ন রয়েছে৷
নিহতের ভাই জানান, বুড়িচং থানার পুলিশ সুরুতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
নিহত শারমিনের স্বামীর বড় ভাই কাশেদুল জানান, আমার ভাই মাসুদের সংসার ভিন্ন। ঘটনার সময় আমি বাড়িতে ছিলাম না। আত্মহত্যার খবর পেয়ে বাড়িতে গিয়ে দেখি ঘরের তীরের সাথে উড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে থাকতে দেখে বুড়িচং থানাকে ফোন দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। শারমিন আক্তার আত্মহত্যা করেছে বলে তিনি জানান।
এ বিষয়ে বুড়িচং থানার ওসি তদন্ত জানান, লাশ ময়নাতদন্তের জন্য কুমেক মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট আসার পর হত্যার কারণ জানা যাবে।
ads










