কুমিল্লায় বিদেশী মদসহ আটক ২ মাদক ব্যবসায়ী
নিজস্ব প্রতিবেদক: র্যাব ১১ এর ক্রাইম প্রিভেনশন কোম্পানী ২ কুমিল্লার একটি দল শনিবার ভোরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সদর দক্ষিন উপজেলার উলন নামক এলাকায় একাট পিকআপ থেকে ৭৭ বোতল বিদেশী মদ উদ্ধার করেছে।
এসময় দুইজন মাদক ব্যাবসায়ীকে আটক করা হয়। এরা হলো কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার পোশাই গ্রামের আব্দুল হকের ছেলে শাহিন আলম শাহিন এবং একই গ্রামের আবদুর রহমানের ছেলে আলী আজগর সোহাগ।
ads
এরা মাদক নিয়ে চট্টগ্রাম থেকে ঢাকা যাচ্ছিল বলে র্যাবের কাছে স্বীকার করে। তাদেরকে সদর দক্ষিন থানায় সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। কোম্পানী কমান্ডার তালুকদার নাজমুস সাকিব এ তথ্য নিশ্চিত করেছেন।
ads









