কুমিল্লা মহানগর ২নং ওয়ার্ড কমিটির বর্ষপূর্তি
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা মহানগর ২নং ওয়ার্ড কমিটির বর্ষপূর্তি উপলক্ষে রাত ৮টায় ২নং ওয়ার্ড কাউন্সিলর’র কার্যালয়ে আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন ও প্রথম বর্ষপূর্তির কেক কাটেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও কুমিল্লা জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি আরফানুল হক রিফাত৷

এ সময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কমান্ডার শাহাজান সাজু, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক সাদেকুর রহমান রানা, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সদস্য ও ১, ২ ও ৩নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর কাউছারা বেগম সুমি, ২নং ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর যুবলীগের সদস্য মাসুদুর রহমান মাসুদ, কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক সাদেকুর রহমান পিয়াস, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ নজরুল হক মঞ্জু, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ আবদুল হামিদ,
এছাড়া উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর ও ২নং ওয়ার্ড আওয়ামীলীগ, যুবলীগ স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ
ও ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ৷










