13136

রাজনীতি করতে হবে জনগণের জন্যঃ ওবায়দুল কাদের

ডেস্ক নিউজ: রাজনীতি করতে হবে জনগণের জন্য উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নেতারা বিদেশে বসে সরকার পতনের জন্য ষড়যন্ত্র করে আবার দেশে নির্বাচনে অংশগ্রহণের কথা বলে, এটা তাদের ষড়যন্ত্রের রাজনীতি।

তিনি বলেন, সরকার পরিবর্তন করতে চাইলে জনমানুষের কাছে আসুন, বিদেশি শক্তি বা কোনো সংস্থার কাছে নয়। ক্রসবর্ডার রোড নেটওয়ার্ক উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভায় বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) এ কথা বলেন ওবায়দুল কাদের। সেতুমন্ত্রী তাঁর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ সভায় যুক্ত হন।

ads

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি এক সাম্প্রদায়িক অপশক্তি। একটি বিদেশি সংস্থার সাথে গোপনে বৈঠক করে সরকার পতনের ষড়যন্ত্র করছে, গণমাধ্যমে এমন সংবাদ এসেছে। এই দ্বিচারিতা আর ষড়যন্ত্রই বিএনপির রাজনৈতিক দর্শন।

তিনি আরও বলেন, বিএনপি নেতারা কখনো জেদ্দা, কখনো আবুধাবি আবার কখনো লন্ডনে বসে গোপন বৈঠক করুক না কেন, সব খবরই সরকারের কাছে আছে।

ads

এ সময় ভার্চ্যুয়াল প্ল্যাটফর্মে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী, প্রকল্প পরিচালকসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ad

পাঠকের মতামত