13120

অনলাইন হ্যাকিং চক্রের তিন সদস্য গ্রেফতার

ডেস্ক নিউজ: র‌্যাব-২ এবং র‌্যাব-১১এর যৌথ অভিযানে চাঁদপুরের হাজীগঞ্জ থেকে অনলাইন হ্যাকিং প্রতারক চক্রের তিন সদস্য গ্রেফতার। কম্পিউটার, ল্যাপটপ, ক্রেডিট কার্ডসহ নগদ অর্থ উদ্ধার। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-২ এবং র‌্যাব-১১ এর যৌথ আভিযানিক দল (২৪ সেপ্টেম্বর) ভোর রাতে চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানার কংগাইশগ্রামে একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানে অনলাইন হ্যাকিং প্রতারক চক্রের তিন সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত অভিযুক্ত আসামীরা হলো চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানার কংগাইশ গ্রামের মোঃ জাকির হোসেন বেপারীর ছেলে মোঃ শাহাদাৎ হোসেন শিহাব (২৫), চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানার কংগাইশ গ্রামের মোঃ মনিরুল ইসলামের ছেলে মোঃ মাইনুল ইসলাম (২৫) ও চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানার কংগাইশ গ্রামের মোঃ আবুল হোসেনের ছেলে মোঃ মাহবুবুল আলম আবির (২৫)।

ads

এ সময়ে অনলাইন হ্যাকিংয়ের কাজে ব্যবহৃত কম্পিউটার, ল্যাপটপ, পেনড্রাইভ, বিভিন্ন ব্যাংকের এটিএম কার্ড ও চেক বই উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের নিকট থেকে হ্যাকিংয়ের মাধ্যমে সংগ্রহকৃত ২,৩৯,৯০০/- (দুই লক্ষ ঊনচল্লিশ হাজার নয়শত) টাকা উদ্ধার করা হয়।  গ্রেফতারকৃত প্রতারক চক্রটি দীর্ঘদিন যাবৎ বিশ্বের বিভিন্ন দেশের অনলাইন পেমেন্ট সিস্টেম সমূহ ব্যবহার করে অনলাইনে কেনাকাটা, বিভিন্ন বিল পে করা, বিদেশে অধ্যয়নরত বাংলাদেশী ছাত্র-ছাত্রীদের টিউশন ফি পেমেন্ট ডিসকাউন্ট অফার করে প্রতারণা করে আসছিল।

ads
ad

পাঠকের মতামত