13090

কুমিল্লায় ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাই: চক্রের ৪ সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: ডিবি পুলিশ পরিচয়ে নগদ অর্থ বহনের সময় তিন ব্যাক্তির কাছ থেকে সাড়ে ২২ লাখ টাকা জোড় করে ছিনতাইয়ের ঘটনায় ছিনতাইকারী চক্রের ৪ সদস্যকে আটক করেছে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশ। বুধবার ভোরে ঢাকা ও গাজীপুর থেকে এদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার, নগদ দেড় লাখ টাকা এবং অন্যান্য আলামত উদ্ধার করা হয়।

বুধবার দুপুরে কুমিল্লার পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম তার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। ছিনতাইকারী চক্রটি বিভিন্ন সময়ে কুমিল্লার মুরাদনগর, দাউদকান্দির গৌরীপুর ও সদর দক্ষিন উপজেলার পদুয়ার বাজার থেকে ডিবি পুলিশ পরিচয়ে অস্ত্রের মুখে সাড়ে ২২ লাখ টাকা ছিনতাই করে নিয়ে যায়। এসকল ঘটনার কথা পুলিশের নজরে এলে পুলিশ তৎপর হয়ে তাদের কে আটক করে। আটককৃতরা হলো শেরপুর জেলার মোঃ সুমন মিয়া, জয়পুর হাটের মোঃ আপেল, যশোর জেলার মোঃ মনির এবং গাড়ী চালক ভোলা জেলার মোঃ ইউছুফ। তাদেরকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সপোর্দ করা হবে বলে জানান পুলিশ সুপার।

ads
ad

পাঠকের মতামত