13077

ব্রাহ্মণপাড়া উপজেলা চেয়ারম্যান মরহুম আবু তাহেরের স্বরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

ব্রাহ্মণপাড়া প্রতিনিধি: কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য ও ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মরহুম আলহাজ্ব মুহাম্মদ আবু তাহেরের স্বরনে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলার চান্দলা এলাকায় মোসা: আলেয়া বেগম আলোর আয়োজনে তার নিজ বাড়িতে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শশীদল আলহাজ্ব মুহাম্মদ আবু তাহের কলেজের প্রতিষ্ঠাতা শিক্ষানুরাগী ও সমাজসেবক আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের। সভাপতিত্ব করেন স্থানীয় ইউপি সদস্য আব্দুল মালেক।

ads

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণপাড়া সদর ইউপি চেয়ারম্যান হাজী জসিম উদ্দিন, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি আবু তৈয়ব অপি, জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য ও সাবেক ভিপি মনির হোসেন চৌধুরী, সাবেক ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন, মল্লিকা গ্রুপের পরিচালক আবু সোয়াইব বাপ্পী, ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রলীগের আহবায়ক জাহিদুল হাসান পলাশ।

এসময় উপস্থিত ছিলেন, সমাজসেবক আব্দুল কাদের জিলানী, উপজেলা যুবলীগ নেতা নবীর হোসেন, প্রফেসর আবুল কালাম, জেলা ছাত্রলীগের সহ সম্পাদক মেহেদী হাসান শরীফ, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন মিশন, সাইফুল ইসলাম, এমরান হোসেন সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও মুসল্লিয়ানবৃন্দ।

ads
ad

পাঠকের মতামত