13048

দাউদকান্দিতে নৌকার মাঝি সুমন, ধানের শীষ হাতে সাইফুল

মাইনুল হক: কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচনে পুনরায় আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেলেন মেজর (অবঃ) মোহাম্মদ আলী সুমন।

সোমবার (২১ সেপ্টেম্বর) কেন্দ্রীয় আওয়ামী লীগের বোর্ড মিটিং শেষে প্রকাশিত দলীয় মনোনয়ন তালিকায় মেজর মোহাম্মদ আলীর নাম প্রকাশ করা হয়েছে।

ads

এদিকে দ্বিতীয়বার দলীয় মনোনয়ন পওয়ার খবরে এলাকায় দলীয় নেতা ও কর্মী-সমর্থকরা মিষ্টি বিতরণ করেছেন। উপজেলা ছাত্রলীগ সভাপতি তারিকুল ইসলাম নয়নের নেতৃত্বে দাউদকান্দি উপজেলা সদরে আনন্দ মিছিল হয়েছে।

বিএনপির একক প্রার্থী কুমিল্লা জেলা বিএনপি নেতা ও বাংলাদেশ জাতীয়তাবাদী মালিক সমিতির ঐক্যে জোটের আহবায়ক সাইফুল আলম ভূইয়াকে মনোনীত করেছেন। এ ব্যপারে দাউদকান্দি উপজেলা বিএনপির সভাপতি এ.কে এম শামছুল হক জানান, আসন্ন দাউদকান্দি উপজেলা নির্বাচনে বিএনপি থেকে সাইফুল আলম ভূইয়াকে আমরা সমর্থন দিয়েছি। একক প্রার্থী সাইফুল আলম জানান, কুমিল্লার দাউদকান্দি উপজেলা বিএনপির দুর্গ নামে খ্যাত। এ আসনে বিএনির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন চার বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছে। আমি শতভাগ আশাবাদী সুষ্ঠ অবাধ ও নিরপক্ষ নির্বাচন হলে বিপুল ভোটে বিজয়ী হবো ইনশাল্লাহ।

ads
ad

পাঠকের মতামত