13045

ফুলেল ভালোবাসায় সিক্ত হলেন ফজলুল হক মুন্সী ও আলী হায়দার

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার বুড়িচং উপজেলার ৭ নং মোকাম ইউনিয়ন শাখা আওয়ামীলীগের নবকমিটি ঘোষণার পর থেকে নেতাকর্মীদের ফুলেল ভালোবাসায় সিক্ত হলেন মোকাম ইউনিয়ন আওয়ামীলীগের নবনির্বাচিত সভাপতি মোকাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফজলুল হক মুন্সী, সাধারণ সম্পাদক জনাব মোঃ আলী হায়দার ও নবকমিটির অন্যান্য নেতৃবৃন্দ।

নবনির্বাচিত নেতৃবৃন্দের সাথে ইউনিয়নের নেতাকর্মীরা শুভেচ্ছা বিনিময় করেন এবং পরে তাদেরকে মিষ্টিমুখ করান।
নবকমিটি ঘোষণার পর থেকে নবনির্বাচিত নেতৃবৃন্দকে তাদের বাড়ি, ইউনিয়ন আওয়ামীলীগের কার্যালয় সহ সকল স্থানে ফুল দিয়ে বরন করে নিচ্ছেন নেতাকর্মীরা।
জানা যায়, বুধবার (২ সেপ্টেম্বর) বুড়িচং উপজেলা আওয়ামীলীগের সভাপতি এড. আবুল হাসেম খান ও সাধারণ সম্পাদক আখলাক হায়দার স্বাক্ষরিত এ কমিটি ঘোষণা করা হয়। এ কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়ে সাধারণ মানুষের সেবা করার জন্য সুযোগ করে দেওয়ায় তাদের প্রিয় নেতা বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য এড. আব্দুল মতিন খসরু এমপি, বুড়িচং উপজেলা আওয়ামীলীগের সভাপতি এড.আবুল হাসেম খান ও সাধারণ সম্পাদক আখলাক হায়দার সহ সকল নেতৃবৃন্দকে মোকাম ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণের পক্ষ থেকে  প্রানঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

ads
ad

পাঠকের মতামত