কুমিল্লায় ই-পাসপোর্টের কার্যক্রম শুরু
প্রথম দিনে কুমিল্লা আঞ্চলিক পাসপোর্ট অফিসে পাসপোর্ট জমা দিতে আশা কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ নুরুজ্জামান জানান, প্রতিটি নাগরিকের ই সাধারন পাসপোর্ট এর পরিবর্তে যুগের সাথে তাল মিলিয়ে ডিজিটাল ই-পাসপোর্ট গ্রহন করা উচিত।
এ বিষয়ে কুমিল্লা আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ের সহকারী পরিচালক শামীম আহমেদ জানান, ই-পাসপোর্ট কার্যক্রম চালু হওয়া প্রবাসী অধ্যাশিত জেলা কুমিল্লার জন্য বিশাল সুখবরের ব্যপার। এখন থেকে গ্রাহকরা নির্ধারিত ফি জমা দিয়ে ই-পাসপোর্ট গ্রহন করতে পারবে। নতুন চালু হওয়ায় গ্রাহকদের একটু দৈর্য্য ধরে জমা দেয়ার আহবান জানান।










