চান্দিনায় লাল সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে গাছের চারা বিতরণ
চান্দিনা প্রতিনিধি: সবুজ বাংলা গড়ার প্রত্যয়ে লাল সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে টিফিনের টাকায় এক লাখ চারা বিতরণের লক্ষ্যে চান্দিনা থানায় গাছের চারা রোপণ করে কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।
রবিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১১টায় গাছের চারা রোপণ করে কর্মসূচি উদ্বোধন করেন চান্দিনা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ ওবায়দুল হক।
কর্মসূচিতে দ্বিতীয় পর্বে শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে গাছের চারা বিতরণের মধ্য দিয়ে কার্যক্রমের সূচনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল, খেড়িহর আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও সংগঠনের উপদেষ্টা মোঃ মহসিন মিয়া, সাংবাদিক মোঃ রিপন ভূইয়া প্রমুখ।
আরো উপস্থিত ছিলেন লাল সবুজ উন্নয়ন সংঘ দেবিদ্বার শাখার সভাপতি ইমরান আরেফিন ইমু, সাধারণ সম্পাদক আনিসুর রহমান, চান্দিনা শাখার সভাপতি সৌরভ অহমেদ মাক্সুদ, সাধারণ সম্পাদক মোঃ ছাইফুল্লাহ মানছুর, সাংগঠনিক সম্পাদক জাহিদুল হাসান, অর্থ সম্পাদক ইফতেখার রিয়াজ, সাংস্কৃতিক সম্পাদক বিল্লাল হোসেন, ক্রিড়া সম্পাদক ফজলে রাব্বি, সদস্য জহিরুল ইসলাম নাঈম প্রমুখ।
লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা কাওসার আলম সোহেল গত ৫ জুলাই থেকে ৩৩ টি জেলায় ভ্রাম্যমাণ ৫৮ হাজার ৭০০ গাছের চারা বিতরণ করেছে। লাল সবুজ উন্নয়ন সংঘের সদস্যদের জমানো টাকায় কেনা গাছের চারা হেঁটে হেঁটে গ্রামের বিভিন্ন বাড়িতে উপহার দেওয়া হচ্ছে৷ প্রতিবছরের মত এবছরও ১ লাখ চারা বিতরণ করা হবে বলে জানান তিনি।










