12928

চৌদ্দগ্রামের চিওড়া ইউনিয়নে জামাত-বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে পথসভা

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের বিভিন্ন বাজারে পথসভা করেছে আওয়ামীলীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের নেতৃৃৃৃৃবৃৃৃন্ধরা৷ শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকালে জামাত-বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে চিওড়া ইউনিয়ন আওয়ামী অঙ্গসংগঠনের উদ্যোগে পথসভাগুলো অনুষ্ঠিত হয়৷

ads

নেতৃবৃন্দরা বক্তব্যে বলেন, সাবেক রেলপথমন্ত্রী মুজিবুল হক মুজিব এমপি মাটি ও মানুষের নেতা৷ তিনি ছাত্রজীবন থেকেই কর্মীবান্ধব নেতা৷ তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে লাভ হবে না৷ যেকোন মূল্যে ষড়যন্ত্রকারীদের প্রতিহত করা হবে৷ অতীতেও মুজিবুল হক মুজিব এর বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হয়েছে৷ ষড়যন্ত্র করে কোন লাভ হয় নাই৷ আমরা ঐক্যবদ্ধ থেকে সকল ষড়যন্ত্রকে প্রতিহত করে মুজিবুল হক মুজিবের হাতকে শক্তিশালী করব৷

ads
ad

পাঠকের মতামত