হোমনায় কৃষিজমি থেকে অবৈধভাবে বালি উত্তোলন দায়ে ১ লাখ টাকা জরিমানা
হোমনা প্রতিনিধি: কুমিল্লার হোমনায় কৃষিজমি থেকে ড্রেজারের সাহায্যে বালু উত্তোলন করে বিক্রির দায়ে ৩ ড্রেজার মালিককে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। হোমনা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া ভূইয়ার আদালত এ রায় দেন।

জানাগেছে, উপজেলার চান্দেরচর ইউনিয়নের চান্দেরচর চকে কয়েকটি সেলো ড্রেজার এর সাহায্যে একটি বালু ব্যবসায়ী সিন্ডিকেট জহিরের নেতৃত্বে কৃষিজমি থেকে বাণিজ্যিক ভাবে বালি উত্তোলন করে তা বিক্রি করছে এমন অভিযোগের ভিত্তিতে আজ বুধবার ১৬ (সেপ্টেম্বর) অভিযান চালিয়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ মোতাবেক জায়গার মালিক আব্দুর রব মোল্লা কে ৫০ হাজার আরো ২ জনকে ৫০ হাজার সহ মোট ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে এবং পলাতক ড্রেজার মালিকদের বিরুদ্ধে নিয়মিত মামলা রজু করার নির্দেশনা দেয়া হয়েছে।
অভিযানে হোমনা থানা পুলিশ ও ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।










