জাতীয় শোক দিবস উপলক্ষে অনলাইন সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী
নিজস্ব প্রতিবেদক: মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২০ উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে অনলাইন সাংস্কৃতিক প্রতিযোগিতায় (বিভাগীয় পর্যায়) বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ বি এম আজাদ এনডিসি, বিভাগীয় কমিশনার, চট্টগ্রাম মহোদয় এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কুমিল্লার জেলাপ্রশাসকের সম্মেলন কক্ষ হতে জুম অ্যাপসের মাধ্যমে সংযুক্ত হয়ে কুমিল্লা জেলার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন জেলাপ্রশাসক মোঃ আবুল ফজল মীর।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পিন্টু বেপারী, জেলা কালচারাল অফিসার সৈয়দ আয়াজ মাবুদ। কুমিল্লা জেলার ৪ জন প্রতিযোগী বিভাগীয় পর্যায়ে পুরস্কার লাভ করেছে।










