12821

ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের আর নেই

মাইনুল হক: কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি আবু তৈয়ব অপি ও ভাইভ কমিউনিকেশনের সত্তাধিকারী সাইদ বাপ্পীর বাবা ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য ও শশীদল আবু তাহের কলেজের প্রতিষ্ঠাতা আলহাজ্ব আবু তাহের বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টায় ঢাকা স্কয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)৷

আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় কুমিল্লা নগরীর বাগিচাগাঁও জেলা পরিষদ মার্কেট ও ডায়াবেটিক হাসপাতাল প্রাঙ্গনে প্রথম জানাজা, বাদ যোহর ব্রাহ্মণপাড়া ভগবান সরকারি হাইস্কুল মাঠে দ্বিতীয় জানাজা এবং বাদ আছর ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল আলহাজ্ব মুহাম্মদ আবু তাহের কলেজ মাঠে তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

ads

তাঁর মৃত্যুতে আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও স্থানীয় এমপি অ্যাডভোকেট আবদুল মতিন খসরু ও কুমিল্লা জেলা প্রশাসক মো. আবুল ফজল মীরসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

উল্লেখ্য, ২০১৯ সালের ৩১ মার্চ অনুষ্ঠিত ৫ম উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে আনারস প্রতীক নিয়ে আওয়ামীলীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব মো. আবু তাহের জয়লাভ করেন। পরে ২৫ এপ্রিল কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ে তিনি ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে শপথ গ্রহণ করেন।

ads
ad

পাঠকের মতামত