নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি হাজী আ ক ম বাহাউদ্দীন বাহারের সহযোগিতায় শহীদদের স্বরণে কুমিল্লা জেলা পরিষদের অর্থায়নে প্রাইমারি টিচার্স ট্রেনিং ইন্সটিটিউট এর মাঠে শহীদ মিনার নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
শহীদ মিনার নির্মাণ কাজের উদ্বোধন করেন কুমিল্লা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও কুমিল্লা মহানগর আওয়ামী যুবলীগের আহ্বায়ক আবদুল্লাহ আল মাহমুদ সহিদ।

এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সদস্য মোঃ মিজানুর রহমান, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সদস্য ও ১.২.৩নং ওয়ার্ড মহিলা কাউন্সিলর কাউছারা বেগম সুমি। প্রাইমারি টিচার্স ট্রেনিং ইন্সটিটিউটের সুপারিন্টেনডেন্ট, রোকসানা শহীদ৷
এ সময় উপস্থিত ছিলেন ঠিকাদার ইয়াকুব আলী ও ৩নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ বেলাল হোসেন সহ অন্যান্যরা।






